গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শহিদ স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনে বধ্যভূমিতে শহিদ স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার মো. সবিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশুসহ জেলার প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights