গরমে ফেরিতে হঠাৎ ঢলে পড়লেন মাদরাসা শিক্ষক, হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এই দাবদাহের মধ্যে চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে হঠাৎ ঢলে পড়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫। তিনি বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসায় কর্মরত ছিলেন।

তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া লেমশীখালীর মৃত খলিলুর রহমানের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা গেছে, আজ রবিবার সকালে মাদরাসা খোলা থাকায় মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী নগরের চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৯টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে হেঁটে ফেরিতে উঠেন ওই শিক্ষক। গরমের মধ্যে হঠাৎ ফেরিতে ঢলে পড়েন তিনি। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্য সচিব কাজী মো.এমরান কাদেরী বলেন, তিনি আমাদের সংগঠনের সহ-সভাপতি ছিলেন। তাকে চট্টগ্রাম মেডিকেল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights