মানিকগঞ্জে হেরোইনসহ যুবক গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ১১০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. ওয়াসিম মোল্লাহ (২৫)। তিনি শিবালয় উপজেলার উত্তর খানপুর গ্রামের আলম মোল্লার ছেলে।
মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাতে ওয়াসিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। এ বিষয়ে শিবালয় থানায় মামলা প্রক্রিয়াধীন।
