গরু বোঝাই ট্রাক থেকে ছিটকে পড়ে বেপারী নিহত

অনলাইন ডেস্ক

বরগুনায় গরু বোঝাই ট্রাক থেকে ছিটকে পড়ে মো. মান্নান (২৮) নামে এক বেপারী নিহত হয়েছেন। নিহত মো. মান্নান বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া এলাকার মো. আজিজের ছেলে।

শুক্রবার (০৯ জুন) বিকেল ৫টার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোরবানি উপলক্ষে বাজার থেকে গরু কিনে ট্রাকে করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন মান্নান। এ সময় তিনি ট্রাকের পেছনে দাঁড়িয়ে যাচ্ছিলেন। এরপর ট্রাক থেকে ছিটকে তিনি রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে মান্নানের মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মান্নানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights