গলায় ফাঁস দিয়ে রিকশাচালকের আত্মহত্যা
অনলাইন ডেস্ক
কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় মেহেদী হাসান (১৭) নামের এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ৩ নম্বর ওয়ার্ড মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান ওই এলাকার মোহাম্মদ বেলালের ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগেই ভিকটিমকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
