র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ থানাধীন সাতঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গ্রেফতারকৃত রোহিঙ্গা হলেন টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘরিয়াপাড়ার মমতাজ মিয়ার ছেলে মোঃ জাহেদ (২১)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার সন্ধ্যায় র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন সাতঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ জাহেদকে (২১) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল মর্মে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights