গাঁজা বিক্রেতার ১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের গৌরনদীতে আব্দুল হান্নান মীর (৫৫) নামের এক গাঁজা বিক্রেতাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত হান্নান উপজেলার খাঞ্জাপুর গ্রামের মৃত তাহের আলী মীরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস গৌরনদী সার্কেলের এসআই হৃদয় হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বিক্রেতা হান্নানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘরের কলসির মধ্যে থেকে ৭২ গ্রাম গাঁজা সহ হান্নানকে আটক করা হয়। অভিযানে থাকা ইউএনও মো. আবু আবদুল্লাহ খান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন মাদক বিক্রেতাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করেন। পরে সাজা পরোয়ানায় হান্নানকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights