গাইবান্ধায় পাটের গোডাউনে আগুন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় একটি পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই গোডাউনে থাকা প্রায় ১৫শ মণ পাট পুড়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে কামারজানি বাজারের জহুরুল হকের পাটের গোডাউনে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী। এসময় নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম রেজা মিলু বলেন, সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। অগ্নিকান্ডে গুদামে থাকা প্রায় ২০ লক্ষাধিক টাকার পাট পুড়ে গেছে।
তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ওই পাটের গোডাউনের অন্যান্য সেডে থাকা প্রায় কোটি টাকা মূল্যের পাট অগ্নিকাণ্ড থেকে বাঁচানো সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights