গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে স্বদেশ চন্দ্র (২৩) নামে এক যুবক মৃত্যু হয়েছে। সে গ্রাফিক ডিজাইনার। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রংপুর ডক্টরস্ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহত স্বদেশ চন্দ্র উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার মৃত সুদেব চন্দ্রের ছেলে।
নিহতের মামা বিদূষ রায় জানান, বুধবার দুপুরে ওষুধ নিয়ে পলাশবাড়ী পৌর শহর থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন স্বদেশ। এসময় উপজেলার বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী একটি বাইকের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন স্বদেশ।

তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান স্বদেশ।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন দুর্ঘটনায় স্বদেশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights