গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিল-সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় মিছিল ও সমাবশে করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা। বুধবার বেলা ১২টার দিকে সংগঠনের জেলা কার্যালয় থেকে একটি মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ সভাপতি কলি রাণী বর্মন, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়া, পল্লব বর্মন, দিনার, ধনঞ্জয় রায় প্রমুখ।
