গাউসুল আজম মার্কেটে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর নিউমার্কেট থানা সংলগ্ন গাউসুল আজম মার্কেটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার বিকাল সাড়ে ৪টার পর আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, কিছুক্ষণ আগে নিউমার্কেটের গাউসুল আজম মার্কেটের দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights