গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ব্রাজিলের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলে নেওয়ার প্রস্তাব পত্যাখ্যান করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

এছাড়া বাণিজ্যিক মিত্রদের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়েও মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট।

স্থানীয় এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “কোনও দেশ, যতই গুরুত্বপূর্ণ হোক, সবসময় পুরো বিশ্বের বিরুদ্ধে লড়াই করতে পারে না।”

গাজাবাসীকে অন্যত্র সরানোর ব্যাপারে লুলা বলেন, “এটির কোনও মানে নেই। ফিলিস্তিনিরা কোথায় বাস করবে। এটি এমন একটি বিষয় যা কোনও মানবজাতির কাছে বোধগম্য নয়।”

ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট ইসরায়েল ও ফিলিস্তিনি আলাদা রাষ্ট্র গঠনের ব্যাপারে জোর দেন। তিনি বলেন, “গাজার দেখভাল করতে হবে ফিলিস্তিনিদেরই।”

এছাড়া গাজায় দখলদার ইসরায়েলি সেনারা যে বর্বরতা চালিয়েছে, সেটিকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

শুল্ক আরোপের ব্যাপারে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বলেন, “যুক্তরাষ্ট্রকে বিশ্বের প্রয়োজন আছে। ব্রাজিল, মেক্সিকো, চীনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে তাদের বাস করা উচিত। কেউ হুমকি-ধমকির মধ্যে সবসময় থাকতে পারে না। সব সময় (যুক্তরাষ্ট্র) হুমকি দিচ্ছে।” সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights