টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্টার ক্যাম্প থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে ক্যাম্পের পাহাড় থেকে উদ্ধার করা হয় টেকনাফ নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের এইচ ব্লকের আব্দুস সালামের ছেলে মো. সাইফুল ইসলাম (১৫) ও একই ব্লকের আবেদ হোসাইনের ছেলে আব্দুল খালেককে (১৭)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বলেন, সোমবার বিকালে অটোরিকশাচালক এক সহযোগীসহ টেকনাফের দিকে রওনা হয়। পথে ডাকাত হাসানের লোকজন তাদের অপহরণ করে নিয়ে যান। পরে ভুক্তভোগীর পরিবারকে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তাদের পরিবার এপিবিএন ক্যাম্প ও থানায় অভিযোগ করেন।

পুলিশের তৎপরতা ও অভিযান অপহরণকারীরা টের পেয়ে অপহৃত দুজনকে পাহাড়ে রেখে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights