দিনাজপুর পৌরসভার বাজেট ঘোষণা
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ২২৩ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ২৪৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ২২২ কোটি ৬০ লাখ ৩৩ হাজার টাকা। রবিবার বেলা ১১টায় দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
বাজেট বক্তব্যে তিনি বলেন, বাজেটে পৌরসভার ঘাগড়াখাল ও গিরিজাখাল দুটোকে পরিচ্ছন্ন ও এর প্রবাহ ঠিক রাখতে এই খাল দুটো খনন, নিরাপদ পানি প্রবাহ ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নসহ দিনাজপুরের ইতিহাস ঐতিয্য সংরক্ষণে পরিকলপানা হাতে নেওয়া হয়েছে। একটি উন্নয়নমুখী ও সুন্দর বাজেট যা প্যেরবাসীর আশা আকাংখা পুরনে সহায়ক হবে। প্রস্তাবিত বাজেটে সিংহভাগ টাকা উন্নয়ন খাতে ব্যয় করা হবে। এ বছরের বাজেট হবে একটি উদ্বৃত্ত বাজেট।
বাজেট সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।
বাজেট ঘোষণার সময় পৌরসভার ২নং প্যানেল মেয়র একেএম মাসুদুল ইসলাম মাসুদ, কাজী আশরাফ উজ জামান বাবু, মোঃ মতিবুর রহমান বিপ্লব, শাহিন সুলতানা বিউটি, মোছাঃ মাকসুদা পারভীন মিনা, পৌরসভার প্রধান নির্বাহী মোঃ মাহবুবর রহমান, নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেনসহ পৌরসভার বিভিন্ন শাখার প্রধানগন ও দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
