মুন্সীগঞ্জে মাদক-ছিনতাই প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নে মাদক, চুরি, ছিনতাই ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উপপ্রধান প্রকৌশলী এ বি এম মাহমুদ হাসান খান (সুমন)। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তফিকুল ইসলাম শরীফ, মহাকালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য মো. হান্নান শেখ, মহাকালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামাল হোসেন ঢালী, মহাকালী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শাহজাহান সরদার, অ্যাডভোকেট নুর হোসেন বেপারী, আবু সাঈদ দেওয়ান, মুক্তিযোদ্ধা দলের নেতা রজ্জব ঢালী এবং মুন্সীগঞ্জ কলেজের প্রভাষক আবুল হাসান রুমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমি সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন মহাকালী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মিঝি।

সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে চুরি, ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর দাবি জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights