গাজায় সহায়তা তহবিলকে স্বাগত জানাল অস্ট্রেলীয় ত্রাণ সংস্থা

অনলাইন ডেস্ক

অস্ট্রেলীয় সরকার ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকা ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ২ কোটি ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার (১৭.৫ মিলিয়ন ডলার) সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে। অস্ট্রেলীয় সরকারের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশটির ‌‘অস্ট্রেলিয়ান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ (ACFID)।

ত্রাণ সংস্থাসমূহের এই ছাতা সংগঠনটি (অ্যামব্রেলা অর্গানাইজেশন) এক বিবৃতিতে বলেছে, ‘ফিলিস্তিনের পুনরুদ্ধার, সংস্কার ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অস্ট্রেলিয়া সরকারের এই অতিরিক্ত সহায়তার ঘোষণাকে ACFID স্বাগত জানায়। এর মধ্যে গাজায় দ্রুত পুনর্বাসন কার্যক্রম পরিচালনা এবং ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার তহবিলও অন্তর্ভুক্ত রয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এমন একটি সময়ে এই অঙ্গীকার করা হয়েছে যখন গাজায় মানবিক চাহিদা ব্যাপকভাবে বিদ্যমান’ এবং ‘সাধারণ জনগণ ভয়াবহ চরম দুর্ভোগ, বাস্তুচ্যুতি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে চলেছে।’

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights