গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে ট্রেনের নীচে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। আনুমানিক ৪৫ বছর বয়সের নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিটি করপোরেশনের সদর থানাধীন সাহাপাড়া এলাকায় (থানা সংলগ্ন) ঢাকা-খুলনা রেললাইনে এ ঘটনা ঘটে।
জিআরপি’র জয়দেবপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এস আই মো. শহিদুল্লাহ জানান, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সাহাপাড়া এলাকায় ঢাকা-খুলনা রেললাইন পার হচ্ছিলেন ওই নারী। এসময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
