গুচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বে ১১ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার একযোগে সারাদেশের ২৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ব্যবসায় শিক্ষা অনুষদে ৩ হাজার ৬২৯টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়াই করবেন ১১ জন শিক্ষার্থী।

গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদে ৩ হাজার ৬২৯টি আসনের পরিবর্তে মোট আবেদন করেছেন ৪০ হাজার ১১৬ জন শিক্ষার্থী। এ হিসাবে আসন প্রতি লড়াই করবেন ১১ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। আগামীকাল শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীদের এক ঘণ্টা আগে সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করার জন্য বলা হয়েছে।

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিবেন ১৭ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী। এরমধ্যে মূল কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৫১৩ জন, উইলস লিটল ফ্লাওয়ার কলেজ ৩ হাজার ৪৮০ জন, ঢাকা গভ. মুসলিম হাই স্কুল ১ হাজার ২৪৫ জন পরীক্ষার্থী।
সকাল ৯টা থেকেই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থীরা। তবে নির্ধারিত কক্ষ খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। যদিও গুচ্ছের ভর্তি কমিটি বলেছেন, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্র প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোন ব্যাগ, মোবাইল কিংবা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয় হলো-জগন্নাথ বিশ্ববিদ্যালয়, (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁদপুর), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুনামগঞ্জ) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিরোজপুর)।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিজ্ঞান অনুষদের পরীক্ষার মধ্যদিয়ে গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এবারের পরীক্ষা শুরু হয়েছে। ৩ মে কলা অনুষদ ও ১০ মে ব্যবসায় শিক্ষা অনুষদের মধ্যদিয়ে শেষ হবে এবারের গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights