ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি বহাল থাকবে : রাকিব

অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে রাজনীতি নিষিদ্ধের দাবি থাকলেও ছাত্রদল ঘোষিত হল কমিটিগুলো বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ছাত্রদল সভাপতি।

রাকিব জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায় এবং ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে উপাচার্যের সঙ্গে তাদের আলোচনা হয়েছে।

তিনি বলেন, কারা সাইবার বুলিং করছে, গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অপসংস্কৃতির জন্ম দিচ্ছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে আমাদের আশ্বস্ত করেছে। আমাদের হল কমিটিগুলো বিদ্যমান থাকবে।

ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, আগামী শনিবারের মধ্যেই হয়তো ক্যাম্পাসে গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হলে ছাত্র রাজনীতির প্রকৃতি ও ঢাবি ক্যাম্পাসের নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রশাসনের আপডেট পাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights