‘গোপনে’ সারাবিশ্ব উড়ে বেড়াতে পারে মার্কিন এই বিমান!

অনলাইন ডেস্ক
রবিবার ভোরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেগুলো হলো- নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান।

ইরানি এসব পরমাণু স্থাপনায় হামলার জন্য মার্কিন বাহিনী ব্যবহার করেছে বি-২ স্টেলথ বোমারু বিমান। চলুন জেনে নেওয়া যাক- দুই বিলিয়ন ডলারের বিমানটির বৈশিষ্ট্যগুলো কী?

১. বি-২ স্টেলথ বোমারু বিমানের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে- এটি রাডার ফাঁকি দিয়ে গোটা বিশ্ব অদৃশ্যভাবে উড়ে বেড়াতে পারে।
২. সব অক্ষাংশে চলতে পারে বিমানটি। বিশ্বের যেকোনও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে এটি।
৩. এর মধ্যে ব়্যাডার-অ্যবসরভেন্ট উপাদান থাকে, তাই সাধারণ রাডারে এটি ধরা পড়ে না। ৬০০০ নউটিক্যাল মাইল দূরে গিয়েও দাপট দেখা পারে এই বিমান। আর এত দীর্ঘ পথের মাঝে জ্বালানিও ভরতে হয় না।

৪. বি-২ স্টেলথ বোমারু বিমানটি জিপিএস দিয়ে চলে। এটি দুটি করে ‘বাঙ্কার বাস্টার’ বোমা বহন করতে পারে।

৫. এটি এমন এক ধরনের বিমান যা দ্বারা অল্প সময়ের মধ্যে বিশ্বের যেকোনও স্থানে হামলা চালাতে পারে।

৬. চার ইঞ্জিন বিশিষ্ট বি-২ বিমানটি পারমাণবিক বা প্রচলিত অস্ত্র উভয়ই বহন করতে পারে। এটি উড্ডয়ন করতে দু’জন ক্রু প্রয়োজন হয়। এর পেলোড ৪০,০০০ পাউন্ড। আকাশে জ্বালানি ভরার মাধ্যমে সীমাহীন পথ পাড়ি দিতে পারে এটি। সূত্র: সিএনএন, হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights