গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

সকালে শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানেই শেষ হয়। পরে বেলুন উড়িয়ে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকেলে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। মোট ২৬ টি ইভেন্টে দেড় শতাধিক প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights