প্রতিহিংসার কারণে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে : জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হলেও প্রতিহিংসার কারণে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না, দেশে কোনো নির্বাচন হবে না।
বুধবার বিকাল ৪টায় আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরপেক্ষ নির্বাচন দাবিতে রাজশাহী ভুবনমোহন পার্কে আইনজীবীদের পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট রাজশাহী এ কর্মসূচির আয়োজন করে।
জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের আন্দোলন এখন শেষ অবস্থায়। সেই আন্দোলন হলো দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। তিনি বলেন, বেগম খালেদা জিয়াও মুক্তি পাবেন। গণতন্ত্র মুক্তি পাবে। বিচারবিভাগও স্বাধীন হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, রাজশাহী বারের সাবেক সভাপতি আবুল কাশেম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights