গোপালগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ২, আহত ৭

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বাস ও মাছ বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরও সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে সদর উপজেলার গোপিনাথপুর শরীফপাড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ফজল শেখের ছেলে মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪০) ও মোসলেম সেখ এর ছেলে পিকআপচালক শফিকুল ইসলাম (২৫)। এদের দু’জনেরই বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী একটি বাস ঘটনাস্থলে আসলে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মাছ বোঝাই একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হয় বাসের ৭ যাত্রী।
নিহত আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে বুঝে দেয়া হয়েছে। আহতদের মধ্যে বাসের হেলপারকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights