গোলশূন্য সমতায় বিরতিতে বসুন্ধরা কিংস-সিটি ক্লাব

অনলাইন ডেস্ক

বসুন্ধরা কিংস ও সিটি ক্লাবের ম্যাচটির প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুই দল। তবে জালের দেখা পায়নি কেউ।

শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ঘরোয়া ফুটবলে অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। বাংলাদেশ ফুটবল লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। অন্যদিকে মিরপুর সিটি ক্লাব এই মৌসুমেই নাম লিখিয়েছে পেশাদার ফুটবল লিগে। তবে নবাগত ক্লাবটি দারুণ ফুটবলে নজর কেড়ে নিয়েছে।

লিগে আরামবাগ ক্রীড়া সংঘের কাছে ১-১ ব্যবধানে ড্র করে পয়েন্ট হারিয়ে শুরু করে কিংস। পরের ম্যাচেই নিজেদের চেনা রূপে ধরা দেয় ৬বারের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে তাদের সামনে স্রেফ উড়ে যায় ঢাকা ওয়ান্ডারার্স, রেডরা জেতে ৭-০ গোলে।

অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে লিগ শুরুর পর ফর্টিসের মতো শক্তিশালী ক্লাবকে ৩-৩ ব্যবধানে রুখে দেয় সিটি ক্লাব। আর সবশেষ ম্যাচে সিটির বিপক্ষে ২-১ গোলে হারে আরেক নবাগত চট্টগ্রাম সিটি এফিস।

আজকের ম্যাচে জিতলে ৭ পয়েন্ট নিয়ে সিটিকে টপকে যাবে কিংস। ইতিমধ্যে ৭ পয়েন্ট পাওয়া সিটির সামনে আবার টেবিলের শীর্ষে ওঠার সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights