গ্রেফতার ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি বিকেলে

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকায় হওয়া মামলায় গ্রেফতার ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি আজ বিকেলে অনুষ্ঠিত হবে।

শুক্রবার আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঢাকার সিএমএম কোর্টে এ শুনানি হবে।

সাম্প্রতিক সহিংসতার ঘটনার মামলায় অনেক এইচএসসি পরীক্ষার্থী গ্রেফতার হয়েছে। কিছু কিছু কলেজের পরীক্ষার্থীরা বলেছেন, গ্রেফতার পরীক্ষার্থীদের মুক্তি না দিলে তারা পরীক্ষায় অংশ নেবেন না।
অবশ্য সরকারও নিরপরাধ শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের হয়রানি করা হবে না বলে জানিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights