‘গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি’ জোটে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
‘গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি’ জোটের সদস্য হয়েছে বাংলাদেশ।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ নভেম্বর ব্রাজিলের পক্ষ থেকে জি২০ সম্মেলনে বৈশ্বিক ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলায় ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি’ নামের একটি জোট শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। এ জোটের সদস্য হিসেবে নিজেদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ।

‘গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি’ জোটটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছে ৪১টি দেশ। মূলত, এ জোটে ৫০ কোটি মানুষকে দারিদ্র্য সীমা থেকে তুলে আনতে অর্থ ও সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আওতায় উন্নত দেশ, বিভিন্ন বেসরকারি ও আর্থিক সংস্থা অর্থ ও তাদের দক্ষতা দিয়ে দরিদ্র দেশগুলোকে সহায়তা দেবে।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর জি-২০ সোশ্যাল সামিটে একটি অনুপ্রেরণামূলক একটি ভিডিও বার্তা দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সেখানে নিজের ‘থ্রি জিরোস’-এর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights