ঘন কুয়াশায় কলকাতায় নামলো ঢাকার দুই ফ্লাইট

অনলাইন ডেস্ক

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি যাত্রীবাহী ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত দুটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফ্লাইট দুটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল আটটায় ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

তিনি আরো জানান, ঘন কুয়াশার কারণে গত সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এসময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ওই ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, ১টি ছিল কার্গো বিমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights