ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। অলিখিত ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

আজ শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৮০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। রান তাড়ার শুরুতেই বিপদে পড়লেও ঠিকই ধাক্কা সামলে নেন কাওসার ও জারিফ সিয়াম।

দলীয় ১ রানে ফেরেন ওপেনার নাঈম। দ্বিতীয় ৬৮ রানের জুটি গড়েন জারিফ-কাওয়সার। তবে ১ রানের ব্যবধানে দুইজনই বিদায় নিলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। কাওসারের ৩০ রানের বিপরীতে জারিফ করেন ৫১।

তবে শেষ দিকে ৫৪ রানের ইনিংস খেলে জয়ের পথ সহজ করেন আদৃত। যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। তবে ৩৩ রানের ইনিংস খেলা আকাশ ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছেন। তার সঙ্গী ছিলেন ৩ রান করা জুনাঈদ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মেন্ডিস।

এর আগে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলীয় ২৯ রানে ৪ উইকেট হারায় তারা। শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন আকাশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তিনি।

এমন কঠিন পরিস্থিতি থেকে শ্রীলঙ্কাকে ১৭৯ রানের সংগ্রহ এনে দেন সানুল। ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন মাতিশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights