‘ঘেউ ঘেউ করার জন্য ইউরোপ টোকাইয়া মাত্র ২০টা লোক পাইলো!’

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে চার দিনের রাষ্ট্রীয় সফররত নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পতিত স্বৈরাচার, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ সমর্থিত কিছু প্রবাসীর বিক্ষোভ সমাবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শফিকুল আলম লিখেছেন, “ঘেউ ঘেউ করার জন্য পুরা ইউরোপ টোকাইয়া মাত্র ২০টা লোক পাইলো!” তার এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নানামুখী মন্তব্য আসতে থাকে।

পোস্টটির কমেন্ট বক্সে অনেকে রসিকতা ও সমালোচনামূলক মন্তব্য করেছেন। আমিনুল ইসলাম লিখেছেন, “আল্লাহ্‌রে আল্লাহ্‌। আপনাদের জন্য আর মন খারাপ করে থাকতেও পারি না। একটু মন খারাপ হয়েছিল। এখন এর মাঝেও হাসছি! কি একটা অবস্থা!”

সাদিকুর রহমান খান লিখেছেন, “সবচে বড় ব্যাপার, একবার আপনাকে নাস্তিক বলল, আরেকবার বলল টেররিস্ট। মানে গালি কি দিতে হবে, সেইটাও জানে না টোকাইগুলা।”

অন্যদিকে, মাবরুর রশিদ বান্না মন্তব্য করেন, “আপনাদের BALদের প্রতি এই হিউমারানি সেন্সকে অভিবাদন জানাই।”

আবু সাইদ আহমেদ লেখেন, “ইউরোপ মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা পঞ্চাশটি। তাই আড়াইটা রাষ্ট্র থেকে একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলো—একে আপনার কম মনে হয়!”

শফিকুল আলমের এই স্ট্যাটাস নিয়ে এখনো আলোচনা অব্যাহত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights