চকরিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় জেলে সেজে সারা রাত অভিযান চালিয়ে ট্রলারে করে পাচারের সময় ১২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে এসব ইয়াবা উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি।

চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পাওয়া যায় রবিবার রাতে ইয়াবার একটি বড় চালান উপজেলার খুটাখালী ইউনিয়নের পশ্চিমে মহেশখালী চ্যানেল হয়ে চট্টগ্রামের দিকে যাবে। এ খবর পেয়ে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের এসআইসহ একটি দল জেলে সেজে সারারাত অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি ট্রলারে অভিযান চালালে ট্রলারের চালকসহ লোকজন নদীতে সাঁতরে পালিয়ে যায়। পরে ট্রলারে থাকা ৫টি প্লাস্টিকের ড্রাম ভর্তি ১২৫টি প্যাকেটে ১২ লক্ষ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আালী বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের দিকে যাচ্ছে। এখবর পেয়ে পুলিশের একটি বহর নিয়ে সারা রাত জেলে সেজে অভিযান চালিয়ে ১২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights