কোটি টাকার আইসসহ গ্রেফতার ব্যান্ডশিল্পী এনামুল কারাগারে

অনলাইন ডেস্ক

কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) গ্রেফতার ব্যান্ডশিল্পী এনামুল কবির রেবেলকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রিমান্ড শেষে আজ সোমবার তাকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম। অন্যদিকে, জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালত।

এর আগে, গত শনিবার তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে রামপুরা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শরীফুল ইসলাম।
গত শুক্রবার রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে এনামুল কবিরকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights