চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম শহিদুল ইসলাম। অভিযান তার কাছ থেকে ২৫শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড সদরের বাস স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো আরিফ হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর বাস স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২৫শ’ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights