চট্টগ্রামে চার ফার্মেসি মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পৌর সদরে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে চার ফার্মেসি মালিককে মোট ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন।

সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার বলেন, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে পৌর সদরের ইকবাল ফার্মেসির মালিককে ৩ হাজার টাকা, গ্রামীণ মেডিসিন কর্ণার এর মালিককে ২০ হাজার টাকা, মনোরমা ফার্মেসির মালিককে ৩০ হাজার টাকা এবং জনসেবা ফার্মেসির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights