চট্টগ্রামে জুয়ার আসর থেকে ১৯ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে সরঞ্জামসহ জুয়া খেলার আসর থেকে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল পেট্রোল পাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৩,১৯৪ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ইয়াছিন আরাফাত, মো. রাশেদ, মো. হানিফ, নুর মোহাম্মদ, মোহা. আলী, মো. ওসমান, আজাদ হোসেন বাচ্চু, রুবেল শীল, আবু তাহের, খোরশেদ আলম, নুরুল ইসলাম, কামাল হোসেন, পারভেজ মোশাররফ হোসেন, মাহমুদুল হক, মো. ইউনুস, মো. ইলিয়াস, মো. ইদু (জীবন) এবং সাজ্জাদ হোসেন নয়ন।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ৯৪ ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights