চট্টগ্রামে নালায় মিললো যুবকের মরদেহ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি নালার ভেতর থেকে ট্রাকচালকের সহকারী আল আমিনের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মে) হালিশহর থানার টোল রোড এলাকায় কর্ণফুলী গ্যারেজসংলগ্ন একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আল আমিনের বাড়ি নোয়াখালী জেলায়।

হালিশহর থানার ওসি মো. কায়সার বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। কালো রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট পরা ওই মরদেহে কিছু দাগ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights