চট্টগ্রামে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলার পলাতক আসামি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিমকে গ্রেফতার করেছে র‌্যাব। সারোয়ার উদ্দিন সেলিম (৪৯) মীরসরাই উপজেলার মিঠানালা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। রবিবার নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাতটার দিকে সিনেমা প্যালেস মোড় থেকে সারোয়ার উদ্দিন সেলিমকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলে জানান।

তার বিরুদ্ধে মিরসরাই, জোরারগঞ্জ, ফেনী সদর মডেল থানা এবং নগরীর কোতোয়ালী থানায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ ৯টি মামলা রয়েছে। তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights