চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর সিইপিজেড এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ২৭ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত হলেন- পর্যুত রক্ষিত ওরফে অজয় রক্ষিত। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার শান্তি রক্ষিতের ছেলে। রবিবার তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, কোতোয়ালী থানার হত্যা মামলার আসামি পর্যুত রক্ষিত ওরফে অজয় রক্ষিতকে ২৭ বছর পর গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights