চট্টগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তাকে নগরের কোতোয়ালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। সাবেক চেয়ারম্যান জসিম খাগরিয়ার ৫ নম্বর ওয়ার্ডের মৃত নিয়াজুর রহমানের ছেলে। তিনি খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি চান্দগাও থানার হত্যা ও বিষ্ফোরক মামলার এজহারভুক্ত আসামি। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights