চট্টগ্রামে ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে অভিযান চালিয়ে ১৯ হাজার ২শ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- আবদুর রহিম, মো রিদওয়ান এবং জাহাঙ্গীর আলম। বুধবার রাতে কোতোয়ালী থানাধীন সন্দ্বীপঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, কক্সবাজারের কুতুবদিয়া থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার চালান আনা হচ্ছে এ তথ্যের ভিত্তিতে সন্দ্বীপঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তিন মাদক ব্যবসায়। তাদের ধাওয়া করে গ্রেফতার করে ব্যাগে তল্লাশি করে ১৯ হাজার ২ শত পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights