চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়লো গাছ!

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট-ঢাকা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়েছে এক বিশাল গাছ। ঝড়ে গাছটি পড়ে মাইক্রোবাসের চার যাত্রী আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাইক্রোবাসের ভেতর আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

গতকাল শনিবার বেলা ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় তিনঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আহতদের উদ্ধারের পাশাপাশি ভেঙে পড়া গাছটি কেটে মহাসড়ক থেকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আবুল হোসেন জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের চার যাত্রী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা গাছটি কেটে সরানোর পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights