গাইবান্ধায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতাররা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ইসলামপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোহাম্মদ নাজমুল হক (২৮) ও দেওয়ানী খামার এলাকার বেলাল হোসেনের ছেলে খোকন মিয়া (২২)।

সোমবার বেলা ১২টার দিকে এসব তথ্য জানান সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান। এর আগে রবিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের ওভারব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সাদুল্লাপুর থানা পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী পাথর বোঝাই একটি ট্রাক তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ নাজমুল হক ও খোকন মিয়াকে গ্রেফতার করা হয়। সেই সাথে মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মাদক বহনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights