চাঁদপুরে জাহাজে হত্যা: মাগুরায় দুই যুবকের বাড়িতে শোকের মাতম
মাগুরা প্রতিনিধি
চাঁদপুরে এমভি আল-বাখেরা জাহাজে সাত জনকে হত্যার ঘটনায় নিহতদের মধ্যে দুই জনের বাড়ি মাগুরার মহম্মদপুরে। নিহতরা হচ্ছেন মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের পলাশবাড়িয়া গ্রামের দাউদ মোল্যার ছেলে সজিবুল ইসলাম, চর যশোবন্তপুর গ্রামের আনিস মোল্যার ছেলে মাজেদুল ইসলাম।
নিহত সজিবুল ও মাজেদুল এর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনদের কান্না এবং আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠছে।
বিভিন্ন সূত্র থেকে জানাগেছে, চাঁদপুর জেলার মেঘনা নদীর মাঝের চর হরিনা বয়ার অপজিট সাইটে জাহাজটি পৌছালে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় জাহাজে থাকা আটজন শ্রমিকে ডাকাত দল কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে দুইজন মাগুরার মহম্মদপুরের।
