চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি ড্রেনের মধ্যে থেকে নাচোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামরুল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নাচোল ইউপির সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে নাচোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বৃহস্পতিবার রাতে হাঁকরইল মাঠের পেয়ারা বাগানের পাশে একটি ড্রেনে মৃত অবস্থায় পড়ে আছে বলে স্থানীয়রা পুলিশকে জানায়। ফলে আজ শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights