চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় ডিএনসি ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে ৩ কেজি ৩’শ গ্রাম হেরোইনসহ সাখাওয়াত হোসেন ওরফে সাক্ষানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাক্ষান হচ্ছে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফাটাপাড়া গ্রামে সাক্ষানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৩ কেজি ৩’শ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ আড়াই লাখ টাকা, একটি সিলার মেশিন ও একটি হেরোইন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, ডিএনসি’র রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক আলী আসলাম। আলী হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একই এলাকার জুয়েল রানা ওরফে জুয়েল মেম্বার ও আব্দুল্লাহ ওরফে আব্দুলের সহায়তায় হেরোইনগুলো আনা হয়। ইতিপূর্বেও তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং বর্তমানে তাদের পলাতক দেখিয়ে মামলা করা হবে বলেও জানান তিনি। এসময় ৫৩ বিজিবির উপ-সহকারি পরিচালক মো. রফিকুল ইসলাম ও পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights