সূত্রাপুরে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণ গেল ৩ জনের

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিবাদের জেরে নিজ কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধের মধ্যে তানিয়া আক্তার (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিয়ার মৃত্যু হয়।

বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, মৃত তানিয়া আক্তারের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে এ ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন বাবা- ছেলে সিদ্দিক বেপারী (৫৫) ও মো. ইমন (২৬)।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকায় আগুনের ঘটনাটি ঘটে। এতে সিদ্দিক বেপারী (৫৫), মো. ইমন (২৬), রাজিব (৩৮), আরিফুর রহমান ধলু (৩৫) এবং তানিয়া আক্তার (২০) দগ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights