চাকরি স্থায়ীকরণের দাবিতে স্মার্টকার্ড প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

আউটসোর্সিং থেকে রাজস্ব খাতে নিয়ে চাকরি স্থায়ীকরণের দাবিতে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন আইডিইএ বা স্মার্টকার্ড প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারী-কর্মকর্তা বলেন, আমাদের একটাই দাবি আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পে কর্মরত দক্ষ ও অভিজ্ঞ জনবলের চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে নিতে হবে। যতদিন না দাবি মানা হবে ততদিন এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

আরিফ নামের একজন ডাটা এন্ট্রি অপারেটর বলেন, এর আগে আশ্বাস দিলেও গত ৩০ নভেম্বর আবার নতুন করে চুক্তি নবায়ন করা হয়েছে। কমিশন যে আশ্বাস দিয়েছিল, তা বাস্তবায়ন করেনি। আমরা এই দাসপ্রথা থেকে মুক্তি চাই।

গত বছর ৫ আগস্টের পর চাকরি রাজস্ব খাতে নিতে আন্দোলন গেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights