চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএ’র আয়োজনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবহন) মো. আমিরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সাকেলের সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) লিটন বিশ্বাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মোহা. আমজাদ হোসেন, সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোহাইমিন, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights