চুয়াডাঙ্গায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিআইজি রেজাউল হক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বড় বাজার সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক (পিপিএম)। আজ শনিবার দুপুরে সার্বজনীন পূজা মন্দিরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ ও জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট রুহুল আমিন।

রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক বলেন, আজ পর্যন্ত খুলনা বিভাগের কোথাও উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যই এটা সম্ভব হয়েছে। আশা করা যায় বিসর্জন পর্যন্ত সুন্দর পরিবেশ বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights