ছয়তলার কার্নিশ থেকে মাদ্রাসাছাত্রী উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনী শহরের চাড়িপুর এলাকায় একটি মাদ্রাসার ছয়তলার জানালার কার্নিশে আটকা পড়া ১২ বছরের এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটিকে তার স্বজনেরা ওই মাদ্রাসায় ভর্তি করেন। তবে মাদ্রাসায় পড়তে অনাগ্রহী ছিল সে। শনিবার সকালে মা ও মামি তাকে জোর করে মাদ্রাসায় রেখে যান। এরপর বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি মাদ্রাসার সাততলা ভবনের ছাদে উঠে যায়। সেখান থেকে নিচে নামার চেষ্টা করলে ছয়তলার একটি জানালার কার্নিশে আটকা পড়ে আতঙ্কিত হয়ে পড়ে।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে দুপুর দেড়টার দিকে ফেনী মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করেন।

ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights