ছাত্র আন্দোলন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাথায় আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা

গাজীপুর প্রতিনিধি

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের যে সকল শিক্ষার্থী মাথায় আঘাত পেয়েছেন তাদের নিউরোসাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন সার্ভিস প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ‘নিউরোসাইকোলজি ল্যাব/ব্রেইন ইনজুরি ক্লিনিক’।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাথায় বা মস্তিষ্কে আঘাতজনিত কারণে রোগীর মধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী জ্ঞানীয়, আবেগীয় ও আচরণগত সমস্যা তৈরি হতে পারে, যার ফলে ওই ব্যক্তির জন্য প্রাত্যহিক জীবনের কর্মকাণ্ডের সঙ্গে খাপ খাইয়ে চলা কঠিন হতে পারে এবং তার মধ্যে নানাবিধ মানসিক সমস্যা দেখা দিতে পারে। নিউরোসাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশনের মাধ্যমে রোগীর এসব ঝুঁকি কমানো এবং স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাওয়ার ক্ষেত্রে এ সেবা খুবই গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের রোগীকে চিকিৎসা গ্রহণের জন্য- নিউরোসাইকোলজি ল্যাব/ব্রেইন ইনজুরি ক্লিনিক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, কক্ষ নং-৫১৩, ৫ম তলা, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এ যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights